ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “হল্টপ্রাইজ” প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব

  • আপডেট সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • / 308
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সামাজিক উদ্যোক্তা অন্বেষণের আন্তর্জাতিক প্রতিযোগিতা হল্টপ্রাইজের আঞ্চলিক পর্বের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে এখন স্বেচ্ছাসেবী নিয়োগ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল নিবন্ধন চলছে।

আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য হল্টপ্রাইজের নেতৃত্ব দিচ্ছেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন শিমুল।

বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতা জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। দেশীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতাকে বলা হয় হল্টপ্রাইজের আঞ্চলিকপর্ব। আঞ্চলিকপর্বে বিজয়ীরা বৈশ্বিকপর্বে প্রতিযোগিতা করার সুযোগ পান এবং এই পর্বে বিজয়ী দল পান ১ মিলিয়ন ডলার পুরস্কার। আগামী বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এ বছরের হল্টপ্রাইজ প্রতিযোগিতার চূড়ান্তপর্ব।

উল্লেখ্য, হল্টপরিবার ২০০৯ সাল থেকে হল্টপ্রাইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ধারনা উদ্ভাবনীর সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান মূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। পুরস্কার বিজয়ী আইডিয়া বা স্টার্টআপ বাস্তবায়নের জন্য বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ডলার।

রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিতজানতে : http://www.hultprizeat.com/daffodil

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “হল্টপ্রাইজ” প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব

আপডেট সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮