ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৮

  • আপডেট সময় : ০৩:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • / 305

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত “বাংলাদেশ ডিবেট কাউন্সিল ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” এর বিজয়ীদের সাথে সমাপনী ও পুরস্কার বিতরণী উৎসবের প্রধান অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশের ইংরেজী মাধ্যমের সর্ববৃহৎ বিতর্ক উৎসব “বাংলাদেশ ডিবেট কাউন্সিল ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” গতকাল ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বিতর্কে উদ্বোধনী পর্বে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাসটিকা স্কুল, মিরপুর এবং রানার আপ হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল। অপরদিকে শিক্ষানবিশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাসটিকা স্কুল, মিরপুরের অপর একটি দল এবং রানার আপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছে স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থী কাজী ফারদিন ইশরাক এবং দুই পর্বেই সেরা বিতার্কিক হয়েছে একই স্কুলের শিক্ষার্থী নূর-ই-আজিজ।

গতকাল (২৯ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম এম হামিদুর রহমান, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।

দুই দিনের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে নির্বাচক কমিটি ৩৩জন বিতার্কিককে নির্বাচিত করেছেন যারা জাতীয় ক্যাম্পে অংশগ্রহণ করবে। এই ৩৩জনের মধ্য থেকে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ৫জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত ৫ বিতার্কিক ‘টিম বাংলাদেশ’ হিসেবে আগামী ২০১৯ এ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য স্কুল বিতর্কের বিশ্বকাপ হিসেবে খ্যাত “ ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ”-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

দেশের ইংরেজী মাধ্যমের বিতর্ক আয়োজনের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ডিবেট কাউন্সিলের উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ চ্যাম্পয়নশীপের আয়োজন করেছে। এবারের চ্যাম্পিয়নশীপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬৪ টি দল অংশগ্রহণ করেছে।

এ বছর ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” বাংলাদেশ বিশ্বর‌্যাংকিং ৭ম সের দেশ হিসেবে বিবেচিত হয়। এরফলে আগামী  “ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৯”  এ দক্ষ দল গঠন এবং নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতেই আয়োজকদের এ প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপের আয়োজন।
প্রায় চার শতাধিক বিতার্কিক, সংগঠক, বিচারক ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে গত ২৮ সেপ্টেম্বর ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল

ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর প্রধান উদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৮

আপডেট সময় : ০৩:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮