ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • / 261

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে নতুন যোগ দেওয়া শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা চৌধুরীসহ নবনিযুক্ত শিক্ষকবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে নতুন যোগ দেওয়া ৭২জন শিক্ষককে নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি আজ রোববার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালালয়ের ব্যাঙ্কুয়েট হলে শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা চৌধুরী, পরিচালক (অর্থ ও হিসাব) মোমিনুল হক মজুমদার, পরিচালক (স্টুডেন্টস অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এটি আর দশটি পেশার মতো নয়। শিক্ষকদের সাধক হতে হয় এবং ব্রতচারী হতে হয়। জ্ঞান সাধনাকে জীবনের ব্রত করে এই পেশায় যাঁরা যুক্ত হলেন তাঁদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞানপিপাসু হতে হবে এবং হতে হবে চৌকশ। পৃথিবীর সর্বশেষ জ্ঞান সম্পর্কে ধারনা রাখতে হবে। তাদেরকে আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। এসময় তিনি শিক্ষকদেরকে গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বেলে দেওয়াই একজন শিক্ষকের প্রধান কাজ উল্লেখ করে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষদেরকে অনুসরণ করে। তারা শিক্ষকদেরকে জীবনের আদর্শ হিসেবে মানে। তাই শিক্ষকদেরকে চলাফেরায় এবং জীবনাচরণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

বিডিসংবাদ/ এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯