ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

  • আপডেট সময় : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সাতদিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এসব জেলায় এ যানবাহনগুলো আর চলতে পারবে না। এ ব্যাপারে জারি করা রুল মঞ্জুর করে আজ বুধবার চূড়ান্ত এ রায় দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।

রায়ে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই ১০টি জেলা হলো যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ। রুলে মহাসড়কে যান চলাচলের অনুমতির ক্ষেত্রে ‘মটর ভেহিকেল অর্ডিন্যান্স’ এর বিধান অনুসরণ করা এবং এসব মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চান আদালত। আদেশে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইজিপি, ডিআইজিসহ ১০ জেলার পুলিশ সুপারদের রুলের জবাব দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

আপডেট সময় : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭