ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

১০ হাজার শীতার্ত মানুষের মাঝে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পোশাক বিতরণ

  • আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 508

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে নির্মেঘ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীর চরে বস্তিবাসী অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস) এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১০ জানুয়ারি দিনাজপুর ও পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চলে এবং ১১ জানুয়ারি ঢাকার কামরাঙ্গিরচরে বস্তিবাসী অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কাপড় বিতরণ করা হয়।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস), চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএ’র ৩৫জন স্বেচ্ছাসেবী এসব কাপড় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। কামরাঙ্গিরচরের কর্মসূচিটি আয়োজন করেছিল নির্মেঘ ফাউন্ডেশন।
ডিআইএসএস, চেঞ্জ টুগেদার ক্লাব ও ডিএসএ’র স্বেচ্ছাসেবী দল দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে ৭০০০ এবং পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ২০০০ শীতার্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করেছে। অপরদিকে ঢাকার কামরাঙ্গিরচরে নির্মেঘ ফাউন্ডেশন এর আয়োজনে প্রায় ১০০০ মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিতভাবে সারা বছর ধরে সিএসআর (সামাজিক কর্পোরেট দায়বদ্ধতা) কর্মসূচি পরিচালনা করে থাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

১০ হাজার শীতার্ত মানুষের মাঝে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পোশাক বিতরণ

আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯