ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ড্যাফোডিল বিশ্ববিদ্যলয়ের আয়োজনে ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’

  • আপডেট সময় : ০১:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
  • / 231

বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউথইংক সেন্টার চীনের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াঙ্গ। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  তরুণ নেতৃত্ব বিকাশের আন্তর্জাতিক অনুষ্ঠান ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’ এবার বাংলাদেশে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১৯-২৬ জানুয়ারি প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে চীনের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৮জন মেধাবী শিক্ষার্থী অংশ নেন।

তাঁরা কেস স্টাডির অংশ হিসেবে বাংলাদেশের আশুলিয়া ও সাভারের বেশ কটি গ্রাম পরিদর্শন করেন এবং জরিপকাজে অংশ নেন। এছাড়া তারা বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ ও সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’ এর কেস স্টাডির অংশ হিসেবে বাংলাদেশের আশুলিয়ায় গোলাপ গ্রাম পরিদর্শন করছেন চীনা শিক্ষার্থীদের একটি দল।

সমাপনী দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘মননে সামাজিক ব্যবসা’ শীর্ষক একটি সেমিনার পরিচালনা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

এছাড়া টেকইস উন্নয়ন লক্ষ্যমাত্রাকে কেন্দ্রে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউথইংক সেন্টার চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ইউথইংক সেন্টার চীনের সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াঙ্গ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের  ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন।

উল্লেখ্য, টেকইস উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এশিয়ার দেশগুলোর মধ্যে তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করছে চীনের ইউথইংক সেন্টার। ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম’ মূলত তারাই আয়োজন করে থাকে।

এখন থেকে প্রোগ্রামটি বাংলাদেশে প্রতিবছর আয়োজন করার ব্যাপারে ইউথইংক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যলয়ের আয়োজনে ‘ইউথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’

আপডেট সময় : ০১:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯