ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধ’ একজন নিহত

  • আপডেট সময় : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ   রাজধানীর গুলিস্তানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো: কামাল (২৮) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি মাদক মামলার আসামি।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মো: মাহমুদুল হক।

নিহত কামালের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে এবং এ অভিযোগে তিনি গ্রেফতারও হয়েছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি বলছেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।’

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধ’ একজন নিহত

আপডেট সময় : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯