ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

বিএফডিসি’তে তারকাদের মিলন মেলা

  • আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 352
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তারকাদের যেন হাট বসেছে। বিএফডিসির চারপাশ জুড়ে শুধু অভিনেতা অভিনেত্রীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে এফডিসিতে গিয়ে এমনটাই দেখা যায়।

জানা গেছে, ফেব্রুয়ারিতে হতে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।

এ ব্যাপারে অভিনেতা জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র জগতের নানান সমস্যা আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যেমে তুলে ধরা হবে। একইসাথে শীতার্থদের মাঝে শীত বস্ত্রও বিতরণ করা হবে।’

জায়েদ খান আরো বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি আমার বাসায় করার কথা থাকলেও জায়গা সল্পতার কারণে শেষ পর্যন্ত তা করা হয়নি। তাছাড়া, একসাথে এতসব তারকাদের আর্বিভাব বিএফডিসিতেই মানাই।’

অনুষ্ঠানে ইতোমধ্যে এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুক, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল, অঞ্জনা, রোজিনা, পূর্ণিমা, পপি। নতুন জনপ্রিয় নায়ক নায়িকাদের মধ্যে উপস্থিত রয়েছেন- সায়মন, বাপ্পিসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ জানুয়ারী দুই বছর মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন নায়ক অমিত হাসান। নতুন বছরের ফেব্রুয়ারিতে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমিতির নির্বাচন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল এবং ওমর সানি-ফেরদৌস প্যানেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএফডিসি’তে তারকাদের মিলন মেলা

আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭