ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জাতিসংঘে প্রথম বাংলাদেশি বালিকা হিসেবে যোগ দিতে যাচ্ছে ড্যাফোডিল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী স্বস্তিকা

  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • / 209

২৮-৩০ মার্চ জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ক্লাসরুম ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস প্রোগ্রাম (জিসিআইমুন)’ শীর্ষক এ সম্মেলন বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী স্বস্তিকা গার্গি চক্রবর্তী নিউইয়র্ক যাত্রার প্রাক্কালে তার বাবা সুপ্রিয় কুমার চক্রবর্তীসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের সাথে সাক্ষাৎ করেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

প্রতি বছরের ন্যায় এবারও ২৮-৩০ মার্চ জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল ক্লাসরুম ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস প্রোগ্রাম (জিসিআইমুন)’ শীর্ষক এ সম্মেলন।

সম্মেলনটিতে স্বস্তিকা গার্গি ‘মধ্যম পর্যায়’ ক্যাটাগরিতে (পঞ্চম শ্রেণি-অষ্টম শ্রেণি) প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

স্বস্তিকা গার্গি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি মাধ্যম) পঞ্চম গ্রেডে পড়ছে।

সুপ্রিয় কুমার চক্রবর্তী ও অনুসূয়া চক্রবর্তী দম্পতির একমাত্র কন্যা স্বস্তিকা গার্গি চক্রবর্তী নিজের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলে, ‘আমি অত্যন্ত খুশি এবং রোমাঞ্চ অনুভব করছি। জাতিসংঘে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন।’

সে আরও বলে, ‘সম্মেলনটি অনুষ্ঠিত হবে জাতিসংঘের অধিবেশনের আদলে। অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক নানা সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। সে জন্য নিজেকে প্রস্তুত করছি। আমি বিশ্বাস করি এটি আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের স্বপ্ন পূরণে সহায়তা করবে।’

সম্মেলনে গার্গি হাইতির পক্ষে কথা বলবে। দেশটির নানা সমস্যা উত্থাপন করবে অধিবেশনে। সে জন্য হাইতি সম্পর্কে তাকে পড়াশোনা করতে হচ্ছে বলে জানায় গার্গি।

বিশ্বের ২৮টি দেশের ৫০ হাজার উচ্চবিদ্যালয় ও ২৫০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০০০ শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছে। জিসিআইমুন লেবানিস আমেরিকান ইউনিভার্সিটির একটি কার্যক্রম যেটি ১৫ বছর ধরে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা (ইউএনএ-এইএসএ) পরিচালনা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম বাংলাদেশি বালিকা হিসেবে যোগ দিতে যাচ্ছে ড্যাফোডিল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী স্বস্তিকা

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯