ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় আয়োজিত এয়ার রোভার স্কাউটের স্বাধীনতা দিবস ক্যাম্প-২০১৯

  • আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • / 187

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের ’স্বাধীনতা দিবস ক্যাম্প-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কো-অর্ডিনেটর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ৈর যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল হক, বিশেষ অতিথি লিডার ট্রেইনার হেমায়েত হোসেইন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সাথে ফটো সেশানে অন্যান্য অতিথি ও রোভারবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

এহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে ’স্বাধীনতা দিবস ক্যাম্প -২০১৯’ গতকাল ২৯ মার্চ (শুক্রবার) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রশিক্ষণ, মুক্তিযুদ্ধ বিষয়ে সামাজিক সচেতনতা ও আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কো-অর্ডিনেটর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ৈর যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার ট্রেইনার ও ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেইন।

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোভার স্কাউট লিডার মোঃ আনোয়ার হাবিব কাজল, গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ। স্বাধীনতা দিবস ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। ক্যাম্পে ৪ জন ট্রেনারসহ মোট ১৪০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কো-অর্ডিনেটর মোঃ জহুরুল হক বলেন, বাংলাদেমে এই প্রথম ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট ইউনিট মহান মুক্তিযুদ্ধের স্মরণে স্বাধীনতা দিবস ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌছে যাবে। শুধু তাই নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে কিভাবে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে বৃহৎ শক্তিকে পারাজিত করে মাত্র ৯ মাসের মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল।

তিনি রোভারদের বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য, ক্ষুধা ও দারিদ্যমুক্ত জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় আয়োজিত এয়ার রোভার স্কাউটের স্বাধীনতা দিবস ক্যাম্প-২০১৯

আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯