ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮২.২০। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

আজ সোমবার সকাল ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হন। তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানান।

ফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

এবার এই পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

গতবছর এ পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। ২০১৭ সালে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।

যেভাবে জানা যাবে ফলাফল :
এসএসসি ও সমমানের ফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে বোর্ডের প্রথম তিনটি অক্ষর টাইপ করে রোল নম্বর ও সন লিখে ১৬২২২তে পাঠাতে হবে। ফিরতি মেসেজেই ফল জানা যাবে। উদাহরণস্বরূপ message option-SSC <2019> লিখে 16222 এ send করুন। এর জন্য চার্জ প্রযোজ্য হবে ২.৪৪ টাকা।
এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে হবে। বোর্ড থেকে ফলাফলের কোনো মুদ্রিত কপি সরবরাহ করা হবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে ফলাফলের মুদ্রিত কপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে।

সাব-কমিটি সূত্র জানায়, মোবাইলের মেসেজ অপশন ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটগুলোতে বিনামূল্যে বা বিনা ফি-তে ফলাফল জানা যাবে এবং ফল ডাউনলোড করা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯