ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কামরাঙ্গীচরে ভেজাল জুস তৈরির কারখানা সিলগালা

  • আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে শুরু হয়েছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ মে, ২০১৯ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

ভেজাল বিরোধী অভিযানে কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ এলাকার মজিবর ঘাটের পশ্চিম মমিনবাগের ২ নং গলির তিনতলা বিশিষ্ট শাহজালাল ফুড প্রোডাক্টস নামে কারখানাটিতে ভেজাল ও নকল জুস, ড্রিংকস, দুধ ও অন্যান্য পানীয় তৈরির অভিযোগে ওই কারখানাটিকে সিলগালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট । ধ্বংস করা হয়েছে বিপুল পরিমান ভেজাল শিশু খাদ্য।

ওই কারখানায় কোমলমতি শিশুদের জন্য আকর্ষণীয় মোড়কে বালিশ জুস, জিরাপানি, স্পীড, দুধ, ড্রিংকস, চাটনী প্রভৃতি পণ্য তৈরি করে বাজারজাত করা হতো। এসব ড্রিংকস্ নোংরা পরিবেশে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল যেমন কাপড়ের রং, সাইট্রিক এসিড ও সোডা ব্যবহার করে তৈরি করা হতো।

এ বিষয়ে কারখানার মালিকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রমজান মাসজুড়ে চলমান ডিএমপি’র ভেজাল বিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ ডিএমপি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কামরাঙ্গীচরে ভেজাল জুস তৈরির কারখানা সিলগালা

আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯