সংবাদ শিরোনাম ::
স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
- / 337
বরিশালে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম হৃদয় (১৪)।
আহত হয়েছে আরো একজন।নিহত হৃদয় ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় রূপাতলীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ জানাতে পারেনি।























