ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সঙ্গীতের ৭টি স্বর ও পিয়ানোর চাবির রহস্য: পিথাগোরাসের অবদান তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন, কথা বলার অনুমতি দেননি আদালত ফেসবুক আসক্তি: মায়ের জন্যও সময় নেই, মূল্যবান ৭-৮ ঘণ্টা শেষ—আরশের ব্যতিক্রমী সিদ্ধান্ত ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে

সকাল থেকে ফের আন্দোলন বুয়েটে

  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে আবারো আন্দোলন শুরু করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আট দফা দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা।

সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। এর আগে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বিকেল থেকেই উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। আন্দোলনে নামা শিক্ষার্থীরা মামলার অভিযোগপত্র না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

এ আন্দোলনে সংহতি জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান বুয়েটের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরাও। ঢাবি ও বুয়েট ক্যাম্পাসে পূজার ছুটি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেন। তারা মঙ্গলবার সন্ধ্যায় ভিসিকে তার কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

নিউজটি শেয়ার করুন

সকাল থেকে ফের আন্দোলন বুয়েটে

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯