ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইকবাল সোবহানের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার`র সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সংসদ সদস্যের করা ১০ কোটি টাকার মানহানি মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার সংসদ সদস্য নিজাম হাজারীর করা মামলাটি তদন্ত করে আগামী ২ ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট জমা দেয়ার জন্য ফেনী মডেল থানার ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে। বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে ডেইলি অবজারভার’র সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহানের বিরুদ্ধে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণ মামলা করেন।

রোববার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের আদালতে হাজির হয়ে এ মামলা করেন নিজাম হাজারী। মামলায় ইকবাল সোবহান চৌধুরী ছাড়া প্রতিবেদক মামুনুর রশীদসহ আজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়।

মামলার বাদী নিজাম হাজারী জানান, গত ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ডেইলি আবজারভার পত্রিকায় তিনিসহ আরও তিন সংসদ সদস্যের বিরুদ্ধে ‘মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক’ উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। এতে তার ১০ কোটি টাকার সমপরিমাণ সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আমরা এ মামলা করেছি।

মামলার বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য শুনেছেন ও আবেদনটি গ্রহণ করেছেন। বিকেল ৩টায় আদালত শুনানি শেষে মামলাটি তদন্ত করে আগামী ২ ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট জমা দেয়ার জন্য ফেনী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইকবাল সোবহানের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭