ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক কানের দুলেই ভাইরাল জেনেলিয়া ডি’সুজা: ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ, তাসকিন আশাবাদী হাজারো মাইল পাড়ি দিয়ে মেক্সিকোয় রাজা প্রজাপতির আগমন: এক মনোমুগ্ধকর বিশৃঙ্খলা চীনের এনওয়াওয়ের বৈদ্যুতিক বাইক ও স্কুটার প্রদর্শনী, উন্মোচিত হলো দুটি মডেল সঙ্গীতের ৭টি স্বর ও পিয়ানোর চাবির রহস্য: পিথাগোরাসের অবদান তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন, কথা বলার অনুমতি দেননি আদালত ফেসবুক আসক্তি: মায়ের জন্যও সময় নেই, মূল্যবান ৭-৮ ঘণ্টা শেষ—আরশের ব্যতিক্রমী সিদ্ধান্ত ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ

আবরার হত্যাকান্ডে সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বুয়েটের ছাত্র আবরার ফরহাদকে হত্যার বিষয়টিকে ‘জঘণ্য’ উল্লেখ করে বলেন, অপরাধীদের ‘সর্বোচ্চ শাস্তি’ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

সচিবালয়ে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, ‘আবরার হত্যা মামলার সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, সরকার এবং ক্ষমতাসীন দল সবসময় এমন হত্যাকান্ডের বিরোধিতা করে।

মন্ত্রী বলেন, সমালোচনা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি চর্চার বিষয়। যে কেউ তার নিজের মতামতের মাধ্যমে সমালোচনা করতেই পারে। ‘তবে, হত্যা বা আক্রমণ মতবিরোধের জবাব দেয়ার কোনও পন্থা হতে পারে না।’

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে আবরার হত্যাকান্ডের জন্য বুয়েট শাখার কিছু নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবরার হত্যাকান্ডে সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯