ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ

আবরার হত্যাকান্ডে সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বুয়েটের ছাত্র আবরার ফরহাদকে হত্যার বিষয়টিকে ‘জঘণ্য’ উল্লেখ করে বলেন, অপরাধীদের ‘সর্বোচ্চ শাস্তি’ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

সচিবালয়ে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, ‘আবরার হত্যা মামলার সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, সরকার এবং ক্ষমতাসীন দল সবসময় এমন হত্যাকান্ডের বিরোধিতা করে।

মন্ত্রী বলেন, সমালোচনা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি চর্চার বিষয়। যে কেউ তার নিজের মতামতের মাধ্যমে সমালোচনা করতেই পারে। ‘তবে, হত্যা বা আক্রমণ মতবিরোধের জবাব দেয়ার কোনও পন্থা হতে পারে না।’

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে আবরার হত্যাকান্ডের জন্য বুয়েট শাখার কিছু নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবরার হত্যাকান্ডে সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯