ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

বন্দর নগরী চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ব্যবসায়ীরা বলছেন, আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শনিবার (১৯ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট টানা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দী বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রযেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের দক্ষতায় নগরের এ প্রধান মার্কেটটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়েই নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ফলে আগুন বড় হতে পারেনি। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট। ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯