ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের প্রভাবশালী রাজনৈতিক নেতার বাড়ির কাজের লোক তাই!

  • আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রভাবশালী এক রাজনৈতিক নেতার বাড়ির কাজের লোক তাই আদালত থেকে ওয়ারেন্ট ও মাল ক্রোকের আদেশ হওয়ার পর তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আদালতের আদেশ পালন না করায় ভুক্তভোগী মালেকা পারভিন নামে এক গৃহবধু দিনে পর দিন আদালতের বারান্দায় ঘুরছেন এবং আসামী তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচেছন। অসহায়ত্বের শিকার ওই গৃহবধু এখন দুই সন্তানকে নিয়ে মানবতার জীবন যাপন করছেন।

মামলা সুত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ৬ নভেম্বর পরিবারিকভাবে কালীগঞ্জ উপজেলার একতিয়ারপুর (চাদরা) গ্রামের ইয়াকুব আলীর ছেলে লিয়াকতের সাথে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের মৃত আনছার আলীর মেয়ে মালেকা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল।

গত ২০১৫ সালের ১৫ মে স্ত্রীকে নির্যাতন করে পিতার বাড়িতে পাঠিয়ে দেয় যৌতুক লোভী স্বামী আব্দুল মালেক। স্ত্রীকে পাঠিয়ে দিয়ে তার বিনা অনুমতিতে লিয়াকত আরেকটি বিয়ে করেন। ভরন পোষন দিতে অস্বীকৃতি জানানোর কারনে নিরুপায় হয়ে গৃহবধু মালেকা খাতুন ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন (যার মামলা নং-ঝি/সিআর ৬৩৬/১৫ই ং)। মামলা হওয়ার পরও স্বামী আদালতে হাজির হয়নি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও মাল ক্রোকের আদেশ দেন। এই আদেশ পৌছে যায় কালীগঞ্জ থানায়।

আসামী স্থানীয় সরকারী দলের প্রভাবশালী নেতার কাজের লোক হওয়ায় আদালতের আদেশ এখনো পালন করা হয়নি। মালেকা খাতুন অভিযোগ করেন, স্থানীয় এক রাজনৈতিক নেতার বাড়িতে কাজ করার কারণে পুলিশ তাকে ধরতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের সাথে মোবাইলের ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহের প্রভাবশালী রাজনৈতিক নেতার বাড়ির কাজের লোক তাই!

আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭