ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রেলকর্মীদের আরো ভালোভাবে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ট্রেন দুর্ঘটনা রোধে বিশেষত শীতকালে রেল কর্মীদের আরও ভালোভাবে প্রস্তুত ও সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না কেন শীতকালের আগমনের সাথে সাথে রেল দুর্ঘটনাগুলো বেশি দেখছি। এটা কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্বজুড়ে। যারা রেলপথে কাজ করেন তাদের আরও সতর্ক হতে হবে, পাশাপাশি লোকো মাস্টারদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেপজা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রেল দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রেল যোগাযোগকে সবচেয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা মনে করা হয় এবং তার সরকারও এ খাতকে গুরুত্ব দিচ্ছে। কসবার দুর্ঘটনাকে খুবই মর্মান্তিক আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছি, কিন্ত দুর্ভাগ্যবশত এখানে দুর্ঘটনাটি ঘটেছে।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন এবং যথাযথভাবে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী, বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।

এছাড়া, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চলনায় সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

রেলকর্মীদের আরো ভালোভাবে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯