ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

গবেষণা র‌্যাংকিংয়ে দ্বিতীয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে ২০১৯ সনে বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ELSEVIER এর ‘স্কোপাস ডাটাবেইজ’-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’। বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ভিত্তিতে ওই তালিকা করা হয়। তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সনে সম্মিলিতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৮ম।

এছাড়া সেরা দশ বাংলাদেশি গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বিকাশ কুমার পাল। স্কোপাসে ২০১৯ সালে ৬ হাজার গবেষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছিল। গবেষণাপত্রের উল্লেখযোগ্য তিনটি বিষয়ের মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং মেডিসিন।

উল্লেখ্য, গত ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেল এই তালিকায়। তালিকায় স্থান পাওয়া অপর বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫টি।

নিউজটি শেয়ার করুন

গবেষণা র‌্যাংকিংয়ে দ্বিতীয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০