ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম আইএমএফের ব্যয় সংকোচন নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা যুক্তরাষ্ট্রের কর্মী ভিসায় বড় পরিবর্তন: চাকরি হারালে ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব শাহজালালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগ থেকে ৩৮ লিটার মদ জব্দ দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: যোগ দিচ্ছেন পুতিন, যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে গ্রিন কার্ডধারীদের সুযোগ ও আবেদনের ৩টি কৌশল গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

গবেষণা র‌্যাংকিংয়ে দ্বিতীয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে ২০১৯ সনে বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ELSEVIER এর ‘স্কোপাস ডাটাবেইজ’-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’। বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ভিত্তিতে ওই তালিকা করা হয়। তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সনে সম্মিলিতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৮ম।

এছাড়া সেরা দশ বাংলাদেশি গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বিকাশ কুমার পাল। স্কোপাসে ২০১৯ সালে ৬ হাজার গবেষণাপত্র অন্তর্ভুক্ত হয়েছিল। গবেষণাপত্রের উল্লেখযোগ্য তিনটি বিষয়ের মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং মেডিসিন।

উল্লেখ্য, গত ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেল এই তালিকায়। তালিকায় স্থান পাওয়া অপর বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫টি।

নিউজটি শেয়ার করুন

গবেষণা র‌্যাংকিংয়ে দ্বিতীয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০