ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের শরীরের উপর দিয়ে হেঁটে সমালোচিত উপজেলা চেয়ারম্যান!

  • আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী স্কুলছাত্রদের শরীরের উপর দিয়ে পার হওয়ার ঘটনায় সর্বত্র তুমুল সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী স্কুলছাত্রদের দিয়ে তৈরি মানবসেতু দিয়ে পার হন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে ছাত্রদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়।
হাবিবুর রহমান পাটওয়ারী নামের একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কান্ড। সমাজ কি এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি অপ্রাপ্ত বয়সী শিশুদের পিঠে চড়ে হেঁটে চলছেন। দেখাচ্ছেন সার্কাস। কী হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের? একজন আওয়ামী লীগার হয়ে কী দেখালেন! পুনশ্চঃ আওয়ামী বিরোধীরা খুশিতে আটখান হইয়েন না।

চাঁদপুর শহরের লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম লিখেছন, জনপ্রতিনিধি, শিক্ষক ও ডাক্তার এরা সাক্ষাৎ আল্লাহর দান। তারপর যদি তাদের মধ্য থেকে ব্যতিক্রম কিছু করেন, যা সমাজের অসঙ্গত, তা কি শোভা পায়?
নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন জানান, প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মানবসেতুর আয়োজন করা হয় এবং সেই সেতু দিয়ে অতিথিরা পারাপার হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এটা একটি শারীরিক কসরত।

ছবিতে দেখা গেছে দুই সারিতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেয়া হয়েছে। তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। অবশ্য তিনি যে দিক দিয়ে নামবেন তার সামনেই অপর এক শিক্ষার্থী হাঁটু এবং হাতের উপর শরীর ভাসিয়ে রেখেছে যেন তিনি সাবলীল ভাবে নামতে পারেন। আর এতে করে অবশ্য প্রধান অতিথি হাস্যোজ্জ্বল মুখে সফল ভাবেই শিশু মানবসেতু হেঁটে পার হন।

চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী ছবিটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আপলোড করে লিখেছেন, ‘ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কান্ড। সমাজ কি এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি অপ্রাপ্ত বয়সী শিশুদের পিঠে চড়িয়া হেটে চলছেন। দেখাচ্ছেন সার্কাস। কি হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের? একজন আওয়ামীগার হয়ে কি দেখালেন! পুনশ্চঃ আওয়ামী বিরোধীরা খুশিতে আটখান হইয়েন না।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, ‘পদ্মা সেতু তৈরি করতে গিয়ে তারা আমাকে ইভেন্টের সদস্য বানায়। আমি শুধুমাত্র ইভেন্টে অংশ নিয়েছি, আর কিছু নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের শরীরের উপর দিয়ে হেঁটে সমালোচিত উপজেলা চেয়ারম্যান!

আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭