ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লেবানন বিস্ফোরণ: ২ জন বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে মঙ্গলবারের বিশাল বিস্ফোরণে বন্দরের কাছে থাকা বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এতে নৌবাহিনীর অন্তত ২১জন সদস্য আহত হয়েছেন।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৈরুতে থাকা নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

আহত নৌবাহিনীর সদস্যদের বৈরুতের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানাচ্ছেন, বিস্ফোরণে অন্ততঃ দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করছেন কর্মকর্তারা।এতে নৌবাহিনীর অন্তত ২১জন সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বলছেন, “এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মারা যাওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি আমরা।”

বৈরুতের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মি. মামুন জানান, মারা যাওয়া দু্জন বাদে এখন পর্যন্ত অন্তত ৫৯ জন বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন।

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার বন্দরনগরী বৈরুতে দুটি বিশাল বিস্ফোরণে রাজধানী শহরটির একটি বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ মারা গেছে।

আহত হয়েছে চার হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

লেবানন বিস্ফোরণ: ২ জন বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০