ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

পানির তলে ২০ কোটি বছরের পুরনো মহাদেশ!

  • আপডেট সময় : ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 420
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবীর একভাগ স্থল ও তিনভাগ জল। সাত সমুদ্র এবং পাঁচটি মহাদেশের নিরিখে এই হিসেবই জানে বিশ্ববাসী। কিন্তু এবার কি সেই হিসেব পাল্টাতে চলেছে? কারণ আরো একটি মহাদেশের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারত মহাসাগারের নিচেই নাকি লুকিয়ে রয়েছে একটি আস্ত মহাদেশ।

২০ কোটি বছর আগে গন্দোয়ানা মহাদেশ ভেঙ্গে জন্ম হয়েছিল দেশ ও মহাদেশ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সময়ই মহাসাগরের অতল গভীরে হারিয়ে গিয়েছিল আরেকটি টুকরো। যা মরিশাসে ভারত মহাসাগরের নিচে অবস্থান করছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যখন আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা আলাদা হয়ে ভারত মহাসাগর তৈরি হয়েছিল, তখন এই হারিয়ে যাওয়া টুকরোর সমাধি ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তারা মহাদেশের ভেঙ্গে যাওয়ার ইতিহাস নিয়ে গবেষণা করছেন।

যাতে পৃথিবীর ভৌগলিক অবস্থান আরো স্পষ্ট হয়ে ওঠে। সেই গবেষণার সময়ই মরিশাসে এমন কিছু পাথর পাওয়া গেছে, যা কোটি কোটি বছর পুরনো। মরিশাসে ৯০ লাখ বছরের চেয়ে পুরনো কোনো পাথরের সন্ধান পাওয়ার ঘটনা বিরল।

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন তাদের হাতে এসে পৌঁছেছে প্রায় ২০ কোটি বছর পুরনো পাথর বা গোমেদ। যদিও মহাদেশটি সম্পর্কে বিশেষ বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। এই হারিয়ে যাওয়া মহাদেশ নিয়ে এখনো গবেষণা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানির তলে ২০ কোটি বছরের পুরনো মহাদেশ!

আপডেট সময় : ১০:১৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭