ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রূপগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন(৩১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ডা. ফারুকের ভাড়া দেয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গিয়াস উদ্দিন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বান্দুয়াইন মোল্লা বাজার এলাকার ফয়াদাত উল্লাহর ছেলে। তিনি দর্পন নামে একটি পোশাক কারখানার স্টোর কিপার হিসেবে কাজ করতেন।

বাড়ির মালিক ডা. ফারুক জানান, তিন মাস আগে থেকে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী রোজিনা বাসায় ভাড়া থাকেন। রবিবার দুপুরে পাশের রুমের লোকজন গিয়াসউদ্দিনের গলাকাটা রক্তাক্ত লাশ দেখে ফারুককে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে গিয়াস উদ্দিন(৩২) নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্ত্রী রোজিনা আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০