ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আগামী সপ্তাহে ভ্যাকসিন দেয়া শুরু করবে যুক্তরাজ্য

  • আপডেট সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেন সরকার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে এর অনুমোদন দিলো। আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে দেশটিতে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

ব্রিটেন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বতন্ত্র ওষুধ এবং স্বাস্থ্যসেবা সামগ্রীর নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমতির জন্য যে সুপারিশ করেছিল সরকার বুধবার তা গ্রহণ করেছে। বিবৃতিতে আরো জানানো হয়, ব্রিটেনে আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে।

ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেয়ার সিদ্ধান্তকে ‘চমৎকার খবর’ হিসেবে উল্লেখ করে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্কাই নিউজকে বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে আমরা মানুষকে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি শুরু করবো।

ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের আপাতত চার কোটি ডোজ বাজারে ছাড়বে ব্রিটেন সরকার। এতে সে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও কম মানুষের চাহিদা পূরণ হবে। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মীরা। ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া শুরু করার জন্য এরই মধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এদিকে ফাইজার জানিয়েছে, খুব তাড়াতাড়ি তারা ব্রিটেনে ভ্যাকসিন পাঠানো শুরু করবে। ব্রিটেনের পর যুক্তরাষ্ট্রও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে। আগামী সপ্তাহে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন। – সূত্র : ডয়েছে ভেলে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী সপ্তাহে ভ্যাকসিন দেয়া শুরু করবে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০