ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

করোনাকালে ইরানের ব্যতিক্রমী এক বইমেলার আয়োজন

  • আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে পরিবর্তন এসেছে জীবনের প্রতিটি ধাপে এমনকি এই মহামারীকালে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন স্থগিত রাখতে হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এ বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক বইমেলার ৩৪তম সংস্করণ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বজায় থাকায় তাদের অয়োজনটি বাতিল করতে হয়েছে। তাই করোনাকালেও পাঠকদের হাতে বই পৌঁছে দিতে ইরান প্রথমবারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমী এক বইমেলার। তেহরানে আন্তর্জাতিক বইমেলা এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় প্রকাশকদের কাছে সাধারণ বইমেলার পরিপূরক কিছু না হলেও আন্তর্জাতিক বইমেলা আয়োজনটি বেশ অভিনব বলে মনে হয়েছে। প্রকাশকদের পূর্ণ বিশ্বাস এবারের ভার্চুয়াল বইমেলা এক নতুন ধারার সৃষ্টি করবে।

ইরানের এক হাজার ৭০০- এর বেশি প্রকাশক এবং বিদেশী ১৮০ প্রকাশক এবারের ভার্চুয়াল বইমেলায় অংশ নিয়েছে। মেলায় মোট এক লাখ ২০ হাজার নতুন বই এসেছে।

ওই ভার্চুয়াল বইমেলায় ইরানি বইগুলোতে ২০ শতাংশ ছাড় থাকছে তবে বিদেশী বইগুলোতে ছাড় থাকছে ৫০ শতাংশেরও বেশি। পাঠককেরা খুব সহজেই তেহরান বইমেলা ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের বইগুলো খুঁজে নিতে পারে। ইরানের পোস্ট কোম্পানি ডাকযোগে বইগুলো বিনামূল্যে পাঠকের হাতে পৌঁছে দেবে।

তেহরানের আন্তর্জাতিক বইমেলা সংস্থা বলছে, এটি অনলাইনে অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও প্রত্যাশার বেশি বই বিক্রি হয়েছে। এক সপ্তাহের কম সময়ে পাঁচ লাখের বেশি বই অনলাইনে বিক্রি হয়েছে। যা নজিরবিহীন ঘটনা।

তারা আরো বলছে, মহামারী চলাকালীন একঘেয়ে সময় কাটিয়ে অনেকেই বইগুলোর মাধ্যমে আবারো মিলিত হওয়ার সুযোগ পেয়েছে।

মহামারী সময় শেষ হয়ে গেলেও তেহরান বইমেলার এই ভার্চুয়াল সংস্করণ বজায় রাখবে বলে সংস্থাটি জানিয়েছে। এটি পাঠকদের শারীরিকভাবে মেলায় উপস্থিত থাকতে না পারার কষ্টকে অনেকটা লাঘব করে নতুন কিছুর সুযোগ করে দিয়েছে।
সূত্র : প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনাকালে ইরানের ব্যতিক্রমী এক বইমেলার আয়োজন

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১