ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘মুসলিমদের আমেরিকা আসা বন্ধ করা কাঙ্ক্ষিত নয়’

  • আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের এক মাসও হয়নি। এরই মধ্যে তার অধিনে বা তার নীতিতে ট্রাম্প সাম্রাজ্যে যে বড় অংশের মার্কিনবাসী অখুশি তার প্রমাণ মিলেছে বারবার।

অভিবাসন নীতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে।

অভিবাসন আইনে রদবদল করে বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বাতিল করছে ট্রাম্প সরকার। নানা দিক থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। এ বার তার বিরুদ্ধে মুখ খুললেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করছেন অ্যাঞ্জেলিনা। ২০১২ সাল থেকে ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজির দূত হিসেবে কাজ করছেন এ অভিনেত্রী।

তিনি ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, যেভাবে শরণার্থীদের পুনর্বাসন আটকানো হচ্ছে, বা কিছু মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা আসা বন্ধ করা হচ্ছে, সেটা কখনও আমেরিকানদের কাছে কাঙ্ক্ষিত নয়। নিরাপত্তার নামে আমরা নিজেদের মূল্যবোধ ভুলে যেতে পারি না। শরণার্থীদের জন্য দরজা বন্ধ করে দিলেই যে আমরা নিরাপদ হয়ে যাব, এমন তো নয়।

জোলির কথায়, নাগরিকদের নিরাপদ রাখতে সীমান্তের নিরাপত্তা বাড়ানো উচিত সরকারের।

তার কথায়, নাগরিকদের চাহিদা আর আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে হবে সরকারকে। শুধু ভয় নয়, নির্দিষ্ট কারণ থাকলে তবেই এমন ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মুসলিমদের আমেরিকা আসা বন্ধ করা কাঙ্ক্ষিত নয়’

আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭