সংবাদ শিরোনাম ::
দেশে করোনায় আরো ৭৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / 151
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৯৫৫ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনে।
করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৩৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
এর আগে মঙ্গলবার দেশে আরো ৩ হাজার ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ৭৮ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় সরকার।
বিডিসংবাদ/এএইচএস




















