ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

  • আপডেট সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন কেন্দ্রীয় বিচারক। সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট এই আদেশ জারি করেন।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কোন রাজ্যের বিচারক চ্যালেঞ্জ করতে পারেন না বলে সরকারি আইনজীবী যে দাবি করেছেন, তাও তিনি নাকচ করে দিয়েছেন।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই আদেশে দেশটিতে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ষাট হাজার ভিসা বাতিল করা হয়েছে।

যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়, তার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন।

মি. ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্য প্রথমে মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সাথে যোগ দেয়।

ওয়াশিংটনের রাজ্য অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, ওই আদেশটি অবৈধ ও অসাংবিধানিক, কারণ মানুষের ধর্মকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, আদালতের এই আদেশ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

আপডেট সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭