ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে “করোনা মহামারী – পরবর্তী উচ্চ শিক্ষার রুপান্তর-দক্ষিণ এশিয়া মডেল” শীর্ষক আলোচনা

  • আপডেট সময় : ০৮:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টার ও হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে “করোনা মহামারী – পরবর্তী উচ্চ শিক্ষার রুপান্তর – দক্ষিণ এশিয়া মডেল ” শীর্ষক প্যানেল আলোচনা ৪ ফেব্রুয়ারি ভার্চূয়ালি অনুষ্ঠিত হয়েছে। ভারত, ভ’টান, নেপাল , শ্রীলংকা এবং স্বাগতিক বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ আলোচক গণ এ প্যানেল আলোচনায় তাদের গুরুত্বপর্ন মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিত চন্দ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এ টু আই প্রকল্পের পলিসি এডভাইজার অনির চৌধুরী, ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয়ের পরিচালক শুভ সেন গুপ্ত, নেপালের কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডীন অধ্যাপক বল চন্দ্র লুইটেল, ভূটানের রয়েল থিম্ফু কলেজের একাডেমিক এফেয়ার্সেও ডীন অধ্যাপক শিব রাজ ভট্টারাজ শ্্রীলংকার বারাগামুয়া বিশ্ববিদ্যালয়ের টুরিজম ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এম এস এম আসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আকতারুজ্জামান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা ও এডামাস ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর উজ্জ্বল কে চৌধুরী।

আলোচনায় বক্তারা নিরবিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং টেকসই করতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ব্লেন্ডেড লার্নিং এর জন্য প্রয়োজনীয় সকল উকরণ নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস এবং প্রোগ্রামের সমন্বয়ে দক্ষিণ এশিয়া মডেল তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্লেন্ডেড লার্নিং এর জন্য কোর্স সমূহের বিন্যাস ও উন্নত ভার্সন তৈরীর উপর জোড় দেওয়ার আহ্বানর জানান।

অনলাইন শিক্ষার জন্য সরকারের ব্লেন্ডেড লার্নিং এর জন্য গৃহীত নীতি নির্ধারনের প্রক্রিয়া বাস্তবায়ন বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী সুফল বয়ে আনবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। করোনা মহামারী ডিজিটাল শিক্ষা বাস্তবায়নে অনেক সুযোগ তৈরীর পাশাপাশি ল্যাব ক্লাস, ডাক্তারী ও প্রকৌশল শিক্ষার ব্যবহারিক ক্লাসের জন্য অনেক চ্যালেহ্জ ও নিয়ে এসেছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে বক্তারা অনতিবিলম্বে অনলাইন শিক্ষা নীতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে “করোনা মহামারী – পরবর্তী উচ্চ শিক্ষার রুপান্তর-দক্ষিণ এশিয়া মডেল” শীর্ষক আলোচনা

আপডেট সময় : ০৮:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২