ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

  • আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার হৃদপিণ্ডে আরো দুটি ব্লক পাওয়া যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

রোববার দুপুরে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বেলা দুইটা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, চিকিৎসকদের বক্তব্য হলো, ৭২ ঘণ্টা না গেলে কোনো মন্তব্য করা ঠিক হবে না। সেজন্য তারা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

এ জেড এম জাহিদ হোসেন আরো জানান, গতকাল ম্যাডামের হার্টে এনজিওগ্রাম করার পর তিনটা ব্লক পাওয়া যায়। একটাতে এনজিওগ্রামের সাথে সাথে স্টেন্টিং করা হয়েছে।

সিসিইউতে খালেদা জিয়া এখন কার্ডিওলস্টিদের পর্যবেক্ষেণে রয়েছেন। বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাকে দেখভাল করছেন বলেও জানান তিনি।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। দুপুরে অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। তৃতীয় দফায় প্রায় ৩ মাস হাসপাতালে থাকতে হয়েছে তাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২