ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হাতিরঝিলে ৬,৬০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৬ হাজার ছয়শত পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ ছালাম, মোছাঃ চম্পা বেগম ও মোছাঃ জাহানারা বেগম ওরফে জাহানারা।

মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) বিকাল ৫:২০টায় হাতিরঝিল থানার মধুবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে কয়েকজন মাদক কারবারি হাতিরঝিল থানার নয়াটোলা মধুবাগে হাতিরঝিল বিরিয়ানি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ছালাম, চম্পা ও জাহানারাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতিরঝিলে ৬,৬০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২