ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

এবার কৈলাশ সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি

  • আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লির বাড়ি থেকে সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর নোবেল পদকের রেপ্লিকা চুরি হয়ে  গেছে। গতরাতে পদকের রেপ্লিকা-সহ আরও নানান মূল্যবান সামগ্রী চুরি যায় বলে বৃহস্পতিবার জানিয়েছে দিল্লি পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, একদল দুর্বৃত্ত এই চুরির ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শিশুদের নিয়ে কাজের জন্য ২০১৪ সালে নোবেল পুরস্কার পান কৈলাশ সত্যার্থী। একজন সমাজকর্মী হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। ‘বাচপান বাঁচাও’ আন্দোলন নামের এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও তিনি। শিশুশ্রম রোধ ও শিশু শ্রমিকদের রক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কৈলাশ সত্যার্থীর অলকানন্দা এলাকায় অবস্থিত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে ছিলেন না কৈলাস সত্যার্থী। তিনি এখন আমেরিকায় রয়েছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, পরিকল্পিতভাবে কৈলাশ সত্যার্থীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা। নোবেল হাতানো তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী আসল নোবেলটি রয়েছে রাষ্ট্রপতি ভবনে। আর এই বাড়িতে রাখা ছিল রেপ্লিকা।

তবে এই প্রথম নয়; এর আগে ২০০৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়েছে। ১৯১৩ সালে পাওয়া কবিগুরুর সেই নোবেল পদকটি আজও উদ্ধার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার কৈলাশ সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি

আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭