২৮ লিটার বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী
- আপডেট সময় : ০৯:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / 188
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল এলাকা থেকে ২৮ লিটার বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাসান, মোঃ নাজমুল হোসেন ও মোঃ শামীম পাইক।
শনিবার (১৩ আগস্ট ২০২২) রাত ৮:৪০টায় নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কতিপয় মাদক কারবারি ভেজাল বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের জন্য বংশাল থানার নাজিম উদ্দিন রোডের ৭৪নং ভাঙ্গারী দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৮ লিটার বিদেশি মদসহ হাসান, নাজমুল ও শামীমকে গ্রেফতার করা হয়।
বংশাল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
বিডিসংবাদ/এএইচএস

























