ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর

  • আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ ছগির হোসেন। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার মিঠাখালী।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুরের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, শনিবার (১৩ আগস্ট ২০২২) ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মিরপুর স্টেডিয়াম এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ০৯:৪০ টায় সঙ্গীয় ফোর্সসহ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ৫নং গেটের সামনে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ ছগিরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, ছগির ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং রমনা মডেল থানায় তার নামে মাদকের আরও একটি মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর

আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২