ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিগগরিই তুরস্কে বিদ্যুৎ রফতানি শুরু করবে ইরান

  • আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে খুব শিগগিরই বিদ্যুৎ রফতানি শুরু করবে ইরান। ইরানি জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান তুরস্কের জ্বালানিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কে একদিনের সরকারি সফরে ইরানি মন্ত্রী ওই দেশের কৃষিমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।

বৈঠক শেষে মেহরাবিয়ান সাংবাদিকদেরকে বলেছেন, তুরস্কে বিদ্যুৎ রফতানি এবং ওই দেশের রফতানি বাজার ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইরানের বিদ্যুৎ আমদানির জন্য তুরস্কের ভ্যান শহরে দেশটির তরফে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন বিষয়ক ওইসব অবকাঠামোর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই ইরান থেকে বিদ্যুৎ রফতানি শুরু করা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সর্বশেষ ইরান সফরের সময় যেসব সিদ্ধান্ত হয়েছে তারই আলোকে দুই দেশের মধ্যে বিদ্যুৎ বিষয়ক চুক্তি সই এবং তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান ইরানের জ্বালানিমন্ত্রী।

ইরান ও তুরস্কের মধ্যে আরাস নদীর পানি বণ্টন নিয়ে মতবিরোধ রয়েছে। পানি বণ্টন ইস্যুটি পর্যালোচনা করতে একটি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের এই মন্ত্রী। তিনি বলেন, আগামী বছরের শুরুতে এ সংক্রান্ত কারিগরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগরিই তুরস্কে বিদ্যুৎ রফতানি শুরু করবে ইরান

আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২