ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদন ও নানা গুজব হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক: বুঝবেন যেভাবে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন সিরাজগঞ্জে হাঁসের খামারে অভাব দূর করে স্বাবলম্বী বহুলুল গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর কালিয়াকৈরে কাজে যোগদানের এক ঘণ্টা পরই ফের বিক্ষোভে শ্রমিকরা নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র

  • আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তিত হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

নতুন এই কেন্দ্রগুলোতে ওই দিন থেকেই ভিসার আবেদন জমা দেওয়া এবং ভিসা সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপিতে নতুন ভিসা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। অন্যদিকে শিলিগুড়ির সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় নতুন কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করবে।

নতুন এই দুটি কেন্দ্রের ভিসা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস। বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার প্রেক্ষাপটে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে থাকলেও, মেয়াদ শেষ হওয়ায় তাদের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

পুরোনো কেন্দ্রগুলো বন্ধের খবরে ভিসা ইচ্ছুকদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে উপদূতাবাস নিশ্চিত করেছে যে, ভিসা আবেদন কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকবে। পুরোনো ঠিকানার কেন্দ্রগুলো বন্ধ হলেও নতুন ঠিকানায় সেবা কার্যক্রম চালু থাকায় আবেদনকারীদের ভোগান্তি হবে না বলে প্রত্যাশা করা হচ্ছে। ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির এই নতুন দুটি কেন্দ্রের মাধ্যমেই সমস্ত ভিসা সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র

আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬