ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিডিসংবাদ/এএইচএসপ্রথমবারের মতো সৌদির মানবাধিকার প্রধান হলেন নারী

  • আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি বাদশাহ সালমান এক রাজকীয় আদেশ জারি করে হালা আল-তুয়াইজরিকে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এর ফলে প্রথমবারের মতো এক নারী এই পদে নিয়োগ পেলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

হালা আল-তুয়াইজরির আগে এই পদে ছিলেন আওয়াদ ‍বিন সালেহ আল-আওয়াদ।

এ কমিশন দেশটির সরকার ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করে। যদিও এটির প্রধান নিয়োগ হয় রাজকীয় আদেশে এবং কমিশনের বাকি সদস্যরা মন্ত্রিপরিষদ সভাপতির দ্বারা রাজকীয় আদেশে নিয়োগপ্রাপ্ত হন।

দেশটিতে মানবাধিকার কমিশনের প্রধান মন্ত্রীর সমান পদমর্যাদা পান।

বাদশাহ সালমানের অপর এক আদেশে আওয়াদকে মানবাধিকার কমিশন থেকে সরিয়ে নতুন আদেশে তাকে রাজকীয় বিচার বিভাগের উপদেষ্টা করা হয়েছে। এটিরও পদমর্যাদা একজন মন্ত্রীর সমান।

আল-আওয়াদের সময়ে কাউন্সিলে ১২ জন নারী সদস্য ছিলেন। তবে তাদের মধ্যে তুয়াইজরি ছিলেন না।

সৌদি মানবাধিকার কমিশন সাংবাদিক জামাল খাশোগি হত্যায় আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতা বা জাতিসঙ্ঘ পরিচালিত মদদের কথা অস্বীকার করে আসছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিডিসংবাদ/এএইচএসপ্রথমবারের মতো সৌদির মানবাধিকার প্রধান হলেন নারী

আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২