ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইরানের তেল রফতানিতে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের তেল রফতানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রফতানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রফতানি করতে সহযোগিতা করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কোম্পানি ইরানের রফতানি করা তেলের উৎস গোপন রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিশ্বব্যাপী নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা দানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্য রফতানিতে সহযোগিতা করার জন্য চীন-ভিত্তিক দুটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের তেল রফতানিতে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২