ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আটকে পড়া ৭০০ কোটি ডলার আনতে আমেরিকার সঙ্গে ইরানের সমঝোতা: রিপোর্ট

  • আপডেট সময় : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া তেল বিক্রির ৭০০ কোটি ডলার আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ‘নূরনিউজ’ ও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘প্রেসটিভি’ সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার দু’টি ব্যাংকে এই অর্থ আটকে আছে।
নূরনিউজ জানিয়েছে, সমঝোতা অনুযায়ী- দক্ষিণ কোরিয়ার দু’টি ব্যাংক থেকে ৭০০ কোটি ডলার প্রথমে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি ব্যাংকে স্থানান্তর করা হবে। পরে তা ইরানে পৌঁছবে।

একই সঙ্গে এই সমঝোতার আওতায় ইরান ও আমেরিকার মধ্যে কয়েকজন বন্দি বিনিময় হবে বলেও জানা গেছে।

নূরনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ইরানে অর্থ ফেরত আনার জন্য দু’দেশের সঙ্গে লেনদেন হয় এমন একটি তৃতীয় দেশের ব্যাংকের ব্যাপার উভয় দেশের সম্মতির প্রয়োজন ছিল, যা অর্জিত হয়েছে।

এর একদিন আগে রবিবার নূরনিউজ জানিয়েছিল, ২০১৮ সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এশিয়ার একটি দেশে ইরানের যে কোটি কোটি ডলার আটকা পড়েছিল তা শিগগিরই দেশে ফেরত আসবে। দক্ষিণ কোরিয়া গত কয়েক বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কথা বলে এই অর্থ তেহরানকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। সূত্র: নূর নিউজ, প্রেসটিভি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আটকে পড়া ৭০০ কোটি ডলার আনতে আমেরিকার সঙ্গে ইরানের সমঝোতা: রিপোর্ট

আপডেট সময় : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২