ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি : পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট সময় : ১০:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সীমান্তে শান্তি চাই-এমনকি দেশেও শান্তি চাই।’

বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এম এ মান্নান আরো বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত অশান্তির চেষ্টা করে তবে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার।

নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শুনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি : পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় : ১০:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২