ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা : জাতিসঙ্ঘ প্রস্তাবের পক্ষে ভোট বাংলাদেশের

  • আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা: জাতিসঙ্ঘ সনদের মূলনীতি রক্ষা’ শীর্ষক জাতিসঙ্ঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

ভোটদানের ব্যাখ্যায় বাংলাদেশ জানিয়েছে, ‘আমরা তা করেছি কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির বিষয়ে জাতিসঙ্ঘের সনদের উদ্দেশ্য ও নীতি অবশ্যই সর্বত্র, সবাইকে কোনো ব্যতিক্রম ছাড়াই সর্বজনীনভাবে মেনে চলতে হবে।’

বাংলাদেশ আরো জানিয়েছে, ‘জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্র হিসেবে শান্তি ও উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ চালিয়ে যেতে হবে।’

বাংলাদেশ আরো বলেছে যে তারা বিশ্বাস করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি ও অন্যান্য আরব ভূখণ্ডের অধিগ্রহণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন অবস্থান নেয়ার প্রয়োজনীয়তার ওপর বাংলাদেশ বিশেষভাবে জোর দিয়েছে।

ব্যাখ্যায় বলা হয়, ‘ইউক্রেনের সঙ্ঘাতের ধারাবাহিকতা ও এর বৈশ্বিক আর্থ-সামাজিক প্রভাব নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।’

বাংলাদেশ বিশ্বাস করে যে যুদ্ধের মতো বৈরিতা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা কোনো জাতির উপকার করতে পারে না। সংলাপ, আলোচনা ও মধ্যস্থতা হচ্ছে সঙ্কট ও বিরোধ সমাধানের সর্বোত্তম উপায়।

বহুপাক্ষিকতার দৃঢ় বিশ্বাসী হিসেবে বাংলাদেশ বলেছে যে জাতিসঙ্ঘ ও এসজি (মহাসচিব) অফিসের পাশে থাকা অব্যাহত রাখব এবং আমরা যেভাবে পারি তাদের সমর্থন করব।

বাংলাদেশ আরো বলে, ‘আমরা আহ্বান জানাই যে সর্বস্তরের জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের জন্য জাতিসঙ্ঘ ও এসজি অফিসকে অবশ্যই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এবং সবার প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।’

তাই বাংলাদেশ বিরোধের সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য তাৎক্ষণিকভাবে কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা : জাতিসঙ্ঘ প্রস্তাবের পক্ষে ভোট বাংলাদেশের

আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২