ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

আমাদের কথার সেই সত্যই প্রমাণিত: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণার পর আমরা যে বক্তব্য রেখেছিলাম, যা বলেছিলাম, সেটা সত্য হয়েছে। সম্প্রতি পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতারা ফুলের স্তবক দিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানানোর ঘটনায় আমাদের কথার সেই সত্যই প্রমাণিত।

শনিবার বিকেলে বাংলা একাডেমিতে গ্রন্থমেলায় তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি ফাতেমা সালমের লেখা ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়া রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ ও মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’ নামক বই দুটিরও মোড়ক উন্মোচন করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আবারো নিশ্চিত করে বলতে চাই; এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কখনই নিরপেক্ষ ভূমিকার পালন করতে সক্ষম হবেন না। কারণ তার দলীয় পক্ষপাত জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার।

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এসএনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনোই কোনো উক্তি করিনি। কোথায় কি প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্ব ব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।

মির্জা ফখরুল বলেন, বইমেলায় আসলেই মনে হয় ১৯৫২ সালে এই ভাষার মাসেই আমাদের মুক্তির সূচনাটি হয়েছিল। আমাদের অস্তিত্বের যে শেকড়, তা এই মাসেই। এই বইমেলা নিঃসন্দেহে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক চিন্তা-ভাবনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমাদের কথার সেই সত্যই প্রমাণিত: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭