ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইরানে শিয়াদের ধর্মীয় স্থাপনায় হামলা, নারী-শিশুসহ নিহত ১৫

  • আপডেট সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানে শিয়াদের একটি ধর্মীয় স্থাপনায় বোমা হামলা হয়েছে। এতে করে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

বুধবার দক্ষিণ ইরানের শিরাজ শহরে একটি ধর্মীয় উপাসনালয়ে হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে শাহ চেরাগ নামের ওই স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে।

এরই মধ্যে জড়িতদের মধ্যে দু’জনকে আটক করা হয়েছে। অন্য একজনকে ধরার চেষ্টা চলছে। তাছাড়া এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

হামলার সময় ঘটনাস্থলে থাকলেও বেঁচে যাওয়া এক ব্যক্তি আল-জাজিরাকে বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বন্দুকের গুলি করার শব্দ শুনতে পাই। তখন গুলির শব্দ শুনে আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এমন সময় দেখি আমার শরীর থেকে রক্ত ঝড়ে পড়ছে।

হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরও বলেন, কে বা কারা গুলি করছে আমি দেখতে পাচ্ছিলাম না। রাস্তা থেকেই গুলি করা শুরু হয়। এরপর অস্ত্রধারী ব্যক্তিরা মসজিদের দিকে এগিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা সামনে যাকে দেখছিলেন তাকে গুলি করছিলেন। তবে আমি হামলাকারীদের দেখতে পাইনি।

ইরানের রাষ্ট্রের সাথে সম্পৃক্ত মিডিয়া আউটলেট নুর নিউজ জানিয়েছে, হামলাকারীরা ইরানি নাগরিক নয়। এছাড়া ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শিরাজে নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে শিয়াদের ধর্মীয় স্থাপনায় হামলা, নারী-শিশুসহ নিহত ১৫

আপডেট সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২