ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

নূর হোসেনের দেহরক্ষী ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেলিমের আত্মসমর্পণ

  • আপডেট সময় : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 338
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের দেহরক্ষী সেলিম আদালতে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার দুপুর ২টায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাত খুনের পর ২০১৫ সালের ১৪ জুন পালিয়ে গিয়ে সেলিমসহ দুই দেহরক্ষী নিয়ে ভারতে আটক হন নূর হোসেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নূর হোসেন, তার দুই দেহরক্ষী খান সুমন ও সেলিমের বিরুদ্ধে মামলা হয়। মামলা চলাকালীন দুই দেহরক্ষী জামিন নিয়ে আত্মগোপন করেন। এরমধ্যে খান সুমন পালিয়ে দেশে আসলেও সেলিম ছিল ভারতেই।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আত্মসর্ম্পণের পর আদালতের কাঠগড়ায় সেলিম বলেছেন, সাত খুনের রায় শুনে ১৭ দিন আগে সে ভারত থেকে পালিয়ে দেশে ফিরে নিজ বাড়ি বন্দরের কুড়িপাড়ায় ছিলেন। তার বাবা’র নাম জামাল উদ্দিন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, গত ১৬ জানুয়ারী আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরো ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে অপহৃতদের লাশ ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নূর হোসেনের দেহরক্ষী ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেলিমের আত্মসমর্পণ

আপডেট সময় : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭