সংবাদ শিরোনাম ::
সুমাইয়া’র এসএসসি’তে জিপিএ-৫ অর্জন
- আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / 423
বিডিসংবাদ ডেস্কঃ
এবারের মাধ্যমিক পরীক্ষা ২০২২ এ ফামিয়া ইসলাম সুমাইয়া’র জিপিএ-৫ অর্জন।
রাজধানীর স্বনামধন্য বিদ্যালয় সিদ্বেশরী গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে সে এবার জিপিএ-৫ পেয়েছে। তাঁর পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মাতা পান্না ইসলামের মুখ উজ্জ্বল করে সে এই সাফল্য অর্জন করে।
সুমাইয়ার অভিভাবকের বক্তব্য অনুযায়ী, “সুমাইয়ার এই রেজাল্টের পিছনে ছিল তাঁর অনেক শ্রম ও অধ্যবসায়”
দেশের মানুষের কাছে সুমাইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা দোয়া চেয়েছেন তাঁর বাবা-মাসহ তাঁর পরিবারের সকলেই।
বিডিসংবাদ/এএইচএস




















