ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রূপগঞ্জে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত

  • আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাগ ভাটোয়ারার জের ধরে মাদকাসক্ত ছোট ভাই তানভীর ভুঁইয়ার ঘুষিতে বড় ভাই জাহাঙ্গীর আলম ভুঁইয়া নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাওঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সাওঘাট গ্রামের মৃত মোতালিব ভুঁইয়ার বড় ছেলে।

এলাকাকাসি জানিয়েছে, মোতালিব ভুঁইয়া মারা যাওয়ার পর থেকে রূপগঞ্জের ভুলতাস্থ নূর ম্যানশন মার্কেটের মেসার্স হার্ডওয়ার অ্যান্ড থাই গ্লাস নামক প্রতিষ্ঠানটির দেখবাল করে আসছেন জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও তানভীর ভুঁইয়া। আলমগীর হোসেন দেশের বাইরে থাকায় অন্য দুই ভাই প্রতিষ্ঠানটি দেখাশুনা করে আসছেন। এরই মধ্যে তানভীর হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন। সম্প্রতি তানভীর হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন জাহাঙ্গীর। এ নিয়ে সোমবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি ভাগ করে দেয়া নিয়ে জাহাঙ্গীরের উপর তানভীর ক্ষিপ্ত হয়ে স্বজোরে বুকে ঘুষি দেয়। এ সময় জাহাঙ্গীর মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজধানীর সোহওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তানভির ভুঁইয়ার পক্ষ হয়ে পরিবারের সদস্যরা ষ্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে বিষয়টিকে ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ দেয়নি। এছাড়া পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাহাঙ্গীর ভুইয়া উত্তেজিত হয়ে ষ্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত

আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭