ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

‘হুদাকে দিয়ে ৫ জানুয়ারির মতো নির্বাচন চাচ্ছে সরকার’

  • আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার চাচ্ছে এ কে এম নুরুল হুদার মতো একজন দলীয় অনুগত নিবার্চন কমিশন দিয়ে ৫ জানুয়ারি মতো আরো একটি তামাশার নির্বাচন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে। এই জন্য তারা হারিকেন দিয়ে খুঁজে বহু তামাশা, নাটক করে হুদাকে প্রধান নির্বাচন কমিশন করেছে।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ এবং দলের নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়বাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামক এক সংগঠন।

রিজভি বলেন, কোনো স্বৈরশাসক জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। সেই নির্বাচন হবে ভয় শঙ্কা ও সন্ত্রাস মুক্ত। ভোটাররা আতঙ্কে দাঁড়িয়ে থাকবে না। আর তাই সেই নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মুক্তির জন্য যে আন্দোলন, সংগ্রাম শেষ বিন্দু দিয়ে হলেও যা কিছু দরকার জাতীয়তাবাদী দল তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘হুদাকে দিয়ে ৫ জানুয়ারির মতো নির্বাচন চাচ্ছে সরকার’

আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭